সূচি অনুযায়ী, সিরিজ শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে। ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর একই ভেন্যুতে ৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ জুলাই। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে।
এরপর টি-টোয়েন্টি সিরিজের জন্য দল দুটি যাবে কুইন্স স্পোর্টস ক্লাবে। ১৫ জুলাই সেখানে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৭ ও ১৯ জুলাই। টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে।
জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচের সময়সূচি-
| ম্যাচ | তারিখ | ভেন্যু | সময় |
| একমাত্র টেস্ট | ২৮ জুন - ২ জুলাই, ২০২৬ | হারারে স্পোর্টস ক্লাব | ০৯:৩০ |
| ১ম ওয়ানডে | ৬ জুলাই, ২০২৬ | হারারে স্পোর্টস ক্লাব | ০৯:৩০ |
| ২য় ওয়ানডে | ৯ জুলাই, ২০২৬ | হারারে স্পোর্টস ক্লাব | ০৯:৩০ |
| ৩য় ওয়ানডে | ১১ জুলাই, ২০২৬ | হারারে স্পোর্টস ক্লাব | ০৯:৩০ |
| ১ম টি-টোয়েন্টি | ১৫ জুলাই, ২০২৬ | কুইন্স স্পোর্টস ক্লাব | ১২:৩০ |
| ২য় টি-টোয়েন্টি | ১৭ জুলাই, ২০২৬ | কুইন্স স্পোর্টস ক্লাব | ১২:৩০ |
| ৩য় টি-টোয়েন্টি | ১৯ জুলাই, ২০২৬ | কুইন্স স্পোর্টস ক্লাব | ১২:৩০ |