শেষ ১৪ ওয়ানডেতে ‘হাফ সেঞ্চুরিহীন’ লিটন, তবুও চিন্তিত নন শান্ত
ওয়ানডে ক্রিকেটে লম্বা সময় ধরে ছন্দে নেই লিটন দাস। যদিও তার ফর্ম নিয়ে একটুও চিন্তিত নন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্রুতই লিটন ফর্মে ফিরবে বলে বিশ্বাস তার।
ওয়ানডে ক্রিকেটে লম্বা সময় ধরে ছন্দে নেই লিটন দাস। যদিও তার ফর্ম নিয়ে একটুও চিন্তিত নন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্রুতই লিটন ফর্মে ফিরবে বলে বিশ্বাস তার।
মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির অন্যতম সদস্য ছিলেন হাবিবুল বাশার সুমন। যদিও গাজী আশরাফ হোসেন লিপুর কমিটিতে দেখা যায়নি বাংলাদেশের সাবেক অধিনায়ককে। তবে বছর দুয়েক পর আবারও নির্বাচকের দায়িত্বে ফিরছেন বাশার। সবকিছু ঠিক থাকলে দ্রুতই প্রধান নির্বাচকের দায়িত্ব নেবেন তিনি।
গুঞ্জন আছে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফিরতে পারেন সাকিব আল হাসান। এমনকি তাকে কেন্দ্রীয় চুক্তিতেও ফেরানোর ইঙ্গিত দেয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। তবে তাকে ছাড়াই চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। তবে পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব ফিরতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
বিশ্বকাপ দলের ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের আশেপাশে আছেন এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছেন এমন ৬০ জন ক্রিকেটারকে নিয়ে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজশাহী ও বগুড়ায় হতে যাওয়া ৫০ ওভারের টুর্নামেন্টে নেই নাসির হোসেন। চার দলের বিসিএলে না থাকলেও আক্ষেপ নেই তারকা অলরাউন্ডারের। তবে খানিকটা আক্ষেপের সুরে বললেন, কাউকে তেলিয়ে খেলতে চাই না আর খেলবও না।
লম্বা সময় পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার পুরস্কার হিসেবে ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে জায়গা পেয়েছিলেন তাসকিন আহমেদ। তবে এক বছর পরই শীর্ষ ক্যাটাগরি থেকে বাদ পড়লেন ডানহাতি এই পেসার। ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে তাসকিনকে রাখা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। নতুন চুক্তিতে প্রতি মাসে ৮ লাখ টাকা বেতন পাবেন।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় আর্থিক জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ! এমন গুঞ্জন থাকলেও সপ্তাহখানেক আগে আনুষ্ঠানিকভাবে আইসিসি নিশ্চিত করে বিসিবিকে কোনো ধরনের আর্থিক, ক্রিকেটীয় বা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না। নতুন খবর হচ্ছে, বিশ্বকাপ না খেললেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পাচ্ছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত ম্যাচ বর্জন করার কথা জানালেও পরবর্তীতে সিদ্ধান্ত বদলে সূর্যকুমার যাদব-অভিষেক শর্মাদের বিপক্ষে খেলতে রাজি হয় পাকিস্তান। কলম্বোর সেই ম্যাচ খেললেও সমস্যা এখনো পুরোদমে শেষ হয়ে যায়নি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত থেকে সরিয়ে নেওয়া হতে পারে ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ। এমনটা হলে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সুযোগ হারাতে পারে সহ-আয়োজক বাংলাদেশ।
লম্বা সময় ধরে বাংলাদেশ জাতীয় দলে নেই সাকিব আল হাসান। রাষ্ট্রীয় মামলা মিটিয়ে, রাষ্ট্রের আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে সাকিবকে দেশের ক্রিকেটে ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের নতুন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে অনেকেই সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছেন, তবে টেকনোক্র্যাট কোটায় কোনো সাবেক ক্রীড়াবিদের মন্ত্রী হওয়ার নজির ছিল না। সেই জায়গায় নতুন ইতিহাস গড়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় যুক্ত হয়ে শপথ নিয়েছেন। তাকে শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুই বছরের অধ্যায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন গাজী আশরাফ হোসেন লিপু। ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি প্রধান নির্বাচকের দায়িত্ব নেয়ার পর থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা কম ঘটনাবহুল ছিল না। আলোচনা, সমালোচনা, মতবিরোধ। সবকিছুর মধ্যেই নিজের মতো করে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন। দেশ ছাড়ার আগে তিনি বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি জানিয়ে দেন।
কদিন আগেই শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠের উন্নয়ন কাজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ২ কোটি অনুদান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিসিবি সেই অনুদান হস্তান্তর করেছেন গত ১০ ফেব্রুয়ারি। সেদিন উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।