ভারতের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মোহাম্মদ শামি
২০২৫–২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই তালিকায় বি গ্রেডে জায়গা পেয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি।
২০২৫–২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই তালিকায় বি গ্রেডে জায়গা পেয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি।
ঘরোয়া ক্রিকেটে নারী ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের ম্যাচ ফি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। প্রথমবারের মতো ভারত মেয়েদের বিশ্বকাপ জয়ের পর বেতন কাঠামোতে বড় পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করার পর টি–টোয়েন্টি দলে জায়গা হয়নি ইয়াসভি জয়সাওয়ালের। জাতীয় দলের বাইরে থাকলেও তিনি নিজেকে আলোচনায় রেখেছিলেন ব্যাট হাতে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে পারফর্ম করে। তবে এর মধ্যেই দুঃসংবাদ হাজির হয়।
ব্যাটে-বলে নিয়মিত পারফর্ম করা যুবরাজ সিং ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিতই মধ্যরাতে পার্টি করতে যেতেন! তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বেশ কিছু সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন। তবে সবশেষ কয়েক বছরে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এমন নতুন কোন খবর ছড়ায়নি। রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজার অবশ্য দাবি, ভারতের ক্রিকেটাররা বিদেশ সফরে গিয়ে বাজে অভ্যাসে জড়ান।
ক্রিকেটে দুর্নীতির অভিযোগে আসামের চার ক্রিকেটার অমিত সিনহা, ইশান আহমেদ, আমন ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরিকে বরখাস্ত করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। বরখাস্তকালীন সময়ে রাজ্য পর্যায়ের কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না তাদের কেউ।
২০২৩ সালের জুুনের পর ভারতের হয়ে টেস্ট খেলেননি মোহাম্মদ শামি। ডানহাতি এই পেসার শেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের মার্চে। চোট কাটিয়ে ফিরে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলের দরজায় কড়া নাড়লেও শামিকে দলে রাখেননি নির্বাচকরা। সাউথ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ খোয়ানোর পর দ্বিতীয় ওয়ানডেতেও হেরেছে ভারত। এমন হারের পর হরভজন সিং জানতে চেয়েছেন, শামিকে কেন খেলানো হচ্ছে না।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোহিত শর্মা। তবে আগামী মৌসুমের নিলামের আগে পেশাদার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন ডানহাতি এই পেসার। ইনস্টাগ্রামে এক পোস্ট নিয়ে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন মোহিত নিজেই।
২০২২ সালে ভারত 'এ' দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন তিলক ভার্মা। সেই সফরে ম্যাচ খেলাকালীন শারীরিক সমস্যায় পড়েন ভারতীয় এই ব্যাটার। তিনি আঙ্গুল নাড়াতে পারছিলেন না। বাধ্য হয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
দিল্লি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বিসিসিআই টিভিকে সাক্ষাৎকার দেয়ার জন্য দাঁড়ালেন ইয়াশভি জয়সাওয়াল। পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলেন ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটারকে দেখে সাক্ষাৎকার থামিয়ে এগিয়ে গেলেন তিনি। ‘স্যার, কেমন আছেন?’ এমনটা বলতে বলতে লারার দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন জয়সাওয়াল।
সবশেষ অস্ট্রেলিয়া সফরে পার্থ টেস্টের সময়ই অবসরের সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। রোহিত শর্মার অনুরোধে খেলেছিলেন অ্যাডিলেড টেস্ট। তবে ব্রিসবেনে এসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন অশ্বিন। অধিনায়ক রোহিত ও প্রধান কোচ গৌতম গম্ভীর অবসরের সিদ্ধান্ত নেয়ার আগে আরও একটু ভাবতে বলেছিলেন। যদিও তাদের কথা শোনেননি তারকা এই স্পিনার। বরং নিজের সিদ্ধান্তেই অটল থেকে অবসর নেন অশ্বিন।
অস্ট্রেলিয়া সফরের আগে ওয়ানডে দলের নেতৃত্ব হারিয়েছেন রোহিত শর্মা। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেয়া ভারতের সাবেক অধিনায়ক ৫০ ওভারের ক্রিকেট কতদিন চালিয়ে যাবেন সেটার নিশ্চয়তা নেই। একই চিত্র বিরাট কোহলির ক্ষেত্রেও। শুধুমাত্র একটি ফরম্যাট খেলায় ২০২৭ বিশ্বকাপে দলে নিজেদের জায়গা ধরে রাখতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে অনেকের মনে। ফিটনেস ও পারফরম্যান্স ঠিক রাখতে চাই কোহলি ও রোহিতকে ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলি।
রবিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাধারণ সভা। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিসিআইয়ের শীর্ষ পদে পরিবর্তনসহ নির্বাচক কমিটিতেও বড় পরিবর্তন এসেছে।