ক্রিকেটারদের মেরে ফেলছে ভারত: মোদি

ভারতীয় ক্রিকেট
ললিত মোদি
ললিত মোদি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কট্টর সমালোচক হিসেবে পরিচিত ললিত মোদি। আইপিএলের স্বপ্নদ্রষ্টা হিসেবেই তাকে চেনে সবাই। এবার তিনি বিসিসিআইয়ের বিরুদ্ধে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির অভিযোগ তুলেছেন। ক্রিকেটারদের উন্নয়নের চেয়ে বিসিসিআই অর্থকে বেশি প্রাধান্য দেয় বলে দাবি মোদির।

এনডিটিভির এক প্রতিবেদনে মোদি এমন মন্তব্য করেছেন। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ভারতের ঠাসা সূচি নিয়ে অসন্তুষ্ট জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। ভারতীয় কোচের উদ্বেগ ৩১ মে অনুষ্ঠিতব্য আইপিএল ২০২৬ ফাইনালে ভারতের বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে।

ফাইনালের পর সরাসরি ৬ জুন শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য জাতীয় দলে যোগ দিতে হতে পারে কিছু খেলোয়াড়কে। এর ফলে নির্বাচকদের বাধ্য হয়ে এই ম্যাচের জন্য রিজার্ভ টেস্ট খেলোয়াড় ডাকতে হতে পারে, যদিও ঘরের মাঠে সাম্প্রতিক লাল বলের ক্রিকেটে ভারতের পারফরম্যান্স ভালো নয়।

এই প্রক্রিয়ার সমালোচনা করে মোদি বলেন, ‘বিসিসিআই তার খেলোয়াড়দের এই ঠাসা সূচির মাধ্যমে মেরে ফেলছে। আপনারা ছেলেদের ওপর যে অবিশ্বাস্য সূচির চাপ দিচ্ছেন, তা বন্ধ করুন। তাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রয়োজন আছে এবং কিছুটা বিশ্রাম দরকার। এই টাকার দরকার নেই।’

আর্থিক চিন্তার চেয়ে খেলোয়াড়দের কল্যাণের দিকেই বোর্ডের মনোযোগ দেয়া উচিত। তার দাবি, আইপিএল ইতোমধ্যেই ভারতীয় ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছে। তাই এর বাইরে ক্রিকেটারদের উন্নয়নের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।

মোদি বলেন, ‘আমি এমন একটি নিয়মিত আয়ের ব্যবস্থা তৈরি করেছি, যা দেখে বিশ্ব হিংসা করে। আপনারা ওই চেয়ারে বসে কখনোই এ নিয়ে চিন্তা করতে হবে না। সৃষ্টিকর্তার দোহাই, আপনার সিদ্ধান্ত দিয়ে ভালো কিছু করুন। খেলোয়াড়দের কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের ওপর অতিরিক্ত চাপ দেবেন না।’

এর আগে, ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলও লাল বলের সিরিজের আগে প্রস্তুতির সময়ের অভাব নিয়ে কথা বলেছিলেন। তিনি জানা একটি টেস্ট সিরিজে নামার আগে অন্তত দুই সপ্তাহের ক্যাম্প থাকা উচিত। আধুনিক ক্রিকেটে খেলোয়াড়দের কাজের চাপ এখন বড় একটি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

বিশেষ করে আইপিএলের ক্রমবর্ধমান সময়সূচি এবং ভারতের ঘন আন্তর্জাতিক সূচির কারণে। অনেক সময় দেখা গেছে, বিদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত দ্বিতীয় বা তৃতীয় সারির দল পাঠিয়েছে, বিশেষ করে সহযোগী দেশগুলোর বিপক্ষে। তবে ঘরের মাঠে একটি টেস্ট ম্যাচে ভারত এমনটা করতে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

আরো পড়ুন: