ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বিসিবি নিজেই নিয়ম মানেনি
বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, দলের লিগ পর্বের শেষ ম্যাচের আগে ৭৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করতে হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তবে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটারদের মাত্র ৫০ শতাংশ পারিশ্রমিক দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অর্থাৎ ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নিজেদের করা নিয়মই মানেনি বিসিবি।