বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির
আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশের জাতীয় দলের অংশগ্রহণ ইস্যুতে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।