ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম সূর্যবংশীর ক্ষতি করছে, দাবি মাঞ্জরেকারের
নিজের ব্যাটিং দিয়ে এবারের আইপিএলের সবচেয়ে বড় বিজ্ঞাপন বৈভব সূর্যবংশী। কিন্তু রাজস্থানের হয়ে বেশিরভাগ ম্যাচেই ফিল্ডিং করতে দেখা যায় না এই বিস্ময় বালককে। আইপিএলের 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়মের সুবিধা নিয়ে নিজেদের ফিল্ডিংয়ের সময় সূর্যবংশীর বদলে একজন বিশেষজ্ঞ বোলারকে মাঠে নামায় রাজস্থান। নিয়মিত এই ফিল্ডিংয়ে না নামা ক্রিকেটার হিসেবে সূর্যবংশীকে গড়ে উঠতে দিচ্ছে না বলে মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্চরেকার।