৮ বলেই আইপিএল শেষ পাথিরানার, বদলি সিসোদিয়া

আইপিএল
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
হ্যামস্ট্রিংয়ের চোটে আইপিএল থেকে ছিটকে গেলেন মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কার তারকা পেসারের বদলি হিসেবে লুভনিথ সিসোদিয়াকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তিনবারের চ্যাম্পিয়নরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন পাথিরানা। সেই চোটে তিন মাস মাঠের বাইরে ছিলেন ডানহাতি এই পেসার। গুজরাট টাইটান্সের বিপক্ষে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আনা হয় পাথিরানাকে। নিজের প্রথম ওভারে মাত্র ৭ রান দিয়েছিলেন তিনি।

পাওয়ার প্লের শেষ ওভারে আবারও পাথিরানাকে বোলিংয়ে আনেন আজিঙ্কা রাহানে। দ্বিতীয় বলটি করার জন্য পাথিরানা যখন দৌড় শুরু করেন তখনই হ্যামস্ট্রিংয়ে অস্বস্তিবোধ করেন। ফিজিও প্রাথমিক চিকিৎসা করার পর আরেকটি ডেলিভারি করার পর মাঠ ছাড়তে হয় তাকে। আইপিএলে ফেরার দিনে ৮ বলের বেশি করতে পারেননি ১৮ কোটির লঙ্কান পেসার।

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে না পারায় আইপিএলের চলতি মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন পাথিরানা। ডানহাতি পেসারের বদলি হিসেবে সিসোদিয়াকে দলে নিয়েছে কলকাতা। কর্ণাটকের হয়ে ১৩ টি-টোয়েন্টি খেললেও এখনো আইপিএলে অভিষেক হয়নি বাঁহাতি উইকেটকিপার ব্যাটারের। এর আগেও কলকাতার স্কোয়াডে ছিলেন সিসোদিয়া।

এ ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও তাকে কিনে নিয়েছিল। রাঘুবংশী ছিটকে যাওয়ায় আইপিএলে অভিষেকও হতে পারে তার। এখনো পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে সেরা চারে যাওয়ার লড়াইয়ে টিকে আছে কলকাতা। রাজস্থান রয়্যালস যদি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায় তখন তাদের সুযোগ থাকবে। পাঞ্জাব কিংসকে ছাড়িয়ে যেতে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বড় ব্যবধানে জিততে হবে।

আরো পড়ুন: