‘ছন্দ নেই’, এ কারণে শামিকে নিয়মিত খেলায়নি হায়দরাবাদ
চোট কাটিয়ে মাঠে ফিরলেও পুরোনো মোহাম্মদ শামিকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। সাদা বলের ক্রিকেটে তার ধার অনেকটাই কমে গিয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ঘরোয়া ক্রিকেট অথবা জাতীয় দল— কোথাও নিজের সেরাটা এখনো দিতে পারেননি তিনি। যার কারণে ভারত দলের ইংল্যান্ড সফরের স্কোয়াডেও জায়গা হয়নি তার। এমনকি আইপিএলেও তাকে নিয়মিত খেলায়নি সানরাইজার্স হায়দরাবাদ।