অধিনায়কত্ব হারাচ্ছেন রোহিত, নতুন অধিনায়ক গিল
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত শর্মা। ওয়ানডে থেকে এখনো অবসর না নেয়া ডানহাতি ব্যাটার খেলতে চান আরেকটি বিশ্বকাপ। যদিও রোহিতের বিশ্বকাপ খেলা এখনো নিশ্চিত নয়। কিছুদিন আগে থেকেই গুঞ্জন ছিল দুই ফরম্যাট থেকে অবসর নেয়া রোহিত অধিনায়কত্ব হারাতে পারেন ৫০ ওভারের ক্রিকেট থেকে। নতুন অধিনায়ক যাতে নিজের মতো করে দল গড়তে পারেন সেই লক্ষ্য ডানহাতি ব্যাটারকে সরিয়ে অধিনায়ককে দায়িত্ব দিতে চান নির্বাচকরা।