ফাইনালে অনফিল্ড আম্পায়ার উইলিয়ামস ও বৃন্দা
লর্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালসদের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
লর্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালসদের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের পরিকল্পনা এবার বাস্তব রূপ পেতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বাইরে আয়োজন করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ডিসেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স ও মেলবোর্ন রেনেগেডস।
গত মার্চে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। বিশ্বকাপ জয়ের পর প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কাছে হেরেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন পারফরম্যান্সের পর দলের ওপর বেশ চটেছেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়াকে ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম নিকৃষ্ট অধ্যায় বলে মন্তব্য করেছেন তিনি। তার মতে, অতিরিক্ত আত্মবিশ্বাস ও দায়িত্বহীন মানসিকতার কারণেই এমন লজ্জাজনক পরাজয়ের মুখ দেখতে হয়েছে ভারতকে।
চলতি জুলাইয়ে দুই টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করবেন পাকিস্তানের সাদা বলের ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ১৪ ক্রিকেটারকে অনাপত্তি পত্র (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
প্রথম টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে হারায় আয়ারল্যান্ড। সেখানেই থেমে থাকেনি তারা। তিন মাস আগেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ভারতের পূর্ণ শক্তির দলকে দ্বিতীয় ম্যাচেও হারিয়ে হোয়াইটওয়াশ করে আইরিশরা। ভারতকে ঐতিহাসিক সিরিজ হারানোর অন্যতম নায়ক পেসার জয় মুন্দ্রা। দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে নজর কেড়েছেন সবার। সিরিজে 'প্লেয়ার অব দ্য সিরিজ' হওয়া পেসার জয় ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) উদ্বোধনী আসরের প্লেয়ার ড্রাফটের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন। ড্রাফটে প্রথম পছন্দ হিসেবেই তাকে দলে নিয়েছে রটারডাম ডকার্স।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। ইনজুরি ও অসুস্থতার কারণে চার গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে লঙ্কানদের। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) নিশ্চিত করেছে, লাহিরু কুমারা, ভিশভা ফার্নান্দো, রমেশ মেন্ডিস এবং পাথুম নিসাঙ্কা-এই চারজনই অ্যান্টিগায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না।
নিজেদের ঘরের মাঠ হিসেবে জয়পুরকে ধরে রাখার লড়াইয়ে সুখবর পেয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান উচ্চ আদালতের এক রায়ে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর হওয়ার পথ তৈরি হয়েছে, যা ভবিষ্যতে শহরটিতে আইপিএলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা আরও জোরালো করেছে।
বেন স্টোকসের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ইংল্যান্ডের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন এ নিয়ে আলোচনা তুঙ্গে। দলে থাকা সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার জো রুট স্টোকসের অনুপস্থিতিতে সবশেষ সিরিজেও ইংল্যান্ডকে নেতৃত্ব দিলেও দীর্ঘমেয়াদে তাকে অধিনায়ক ভাবছেন না ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক ইয়ন মরগানের মতে, হ্যারি ব্রুকই এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে উপযুক্ত প্রার্থী।
বাবর আজমকে জোর করে 'বিগ-হিটার' বা আগ্রাসী ব্যাটার বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। তার মতে, বাবরের স্বাভাবিক ব্যাটিংয়ের ধরন ভিন্ন। তাই তাকে অন্য ধরনের ক্রিকেট খেলতে বাধ্য করার চেষ্টা সফল হবে না।
ভারতের উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসনের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে আলোচনা বাড়লেও তাকে এখনই একাদশ থেকে বাদ দেওয়ার পক্ষে নন দেশটির সাবেক ক্রিকেটার সাবা করিম। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে তরুণ বৈভব সূর্যবংশীর পরিবর্তে উদ্বোধনী জুটিতে স্যামসনকেই সুযোগ দিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে ব্রেন্ডন ম্যাককালামকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন। সাম্প্রতিক সময়ে টেস্টে ধারাবাহিক ব্যর্থতার পর তিনি মনে করছেন, দলের নেতৃত্ব ও পরিকল্পনায় পরিবর্তন আনার সময় এসেছে। সর্বশেষ দশটি টেস্টে মাত্র দুটি জয় পাওয়ায় ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি।
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) উদ্বোধনী আসর শুরুর হচ্ছে ২৬ আগস্ট। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া বহুজাতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ইতোমধ্যে নাম লিখিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের অনেক বড় নাম। সব মিলিয়ে শুরুর আগেই টুর্নামেন্টটির ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তার বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে এই লিগে বিশ্বের আরও বেশি তারকা ক্রিকেটার খেলতে আগ্রহী হবেন।