শ্রীলঙ্কার ওয়ানডে দলে নেই হাসারাঙ্গা
আসন্ন জিম্বাবুয়ে সফরের দুই ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। স্কোয়াডে নেই দলের তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আসন্ন জিম্বাবুয়ে সফরের দুই ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। স্কোয়াডে নেই দলের তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শ্রেয়াস আইয়ার। নির্বাচকরা তাকে রোহিত শর্মার দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে দেখছেন। যদিও এশিয়া কাপের ১৫ সদস্যের দলে রাখা হয়নি আইয়ারকে। সেই টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন শুভমান গিল, যাকে সহ-অধিনায়কও করা হয়েছে।
প্রধান নির্বাচকের পদে অজিত আগারকারের মেয়াদ বাড়িয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগারকারের চুক্তি নবায়নের বিষয়টি অবশ্য প্রায় নিশ্চিত ছিল। এবার তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকার জার্সিতে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয়েছে প্রেনেলান সুব্রায়েনের। অভিষেকেই ম্যাচেই বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়েছে তাকে। ম্যাচ শেষে ডানহাতি অফ স্পিনারের অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ম্যাচ অফিসিয়ালসরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
কেয়ার্নসে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অশালীন ভাষা ব্যবহার করে শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তাকে এই অভিযোগে তিরস্কার করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে তাকে।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফর করবে ইংল্যান্ড। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলে আইসিসির টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেবেন হ্যারি ব্রুক, জস বাটলাররা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন কেশভ মহারাজ। সাউথ আফ্রিকার বাঁহাতি এই স্পিনার আবারও উঠে এসেছেন আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে। সদ্য প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী এই স্পিনার দুই ধাপ এগিয়ে প্রথম স্থানে ফিরেছেন।
২০২২ সালের আইপিএলে গতিময় বোলিং দিয়ে নজর কাড়েন ভারতের জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা পেসার উমরান মালিক। সেই মৌসুমেই জাতীয় দলে ডাক পান সাদা বলের ফরম্যাটে। তবে দারুণ শুরুটা থেমে যায় একাধিক চোটের কারণে। প্রায় সাত-আট মাস মাঠের বাইরে ছিলেন এই ফাস্ট বোলার।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছিল অক্ষর প্যাটেলকে। যদিও বর্তমানে তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার মোহাম্মদ কাইফ।
আইপিএলের ২০২৪ আসরে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। ঘরোয়া ক্রিকেটেও তিনি একটানা নজরকাড়া পারফরম্যান্স করে চলেছেন। মুশতাক আলী ট্রফিতে দলকে শিরোপা এনে দিয়েছেন এবং চলতি আইপিএলে পাঞ্জাব কিংসকে তুলেছেন ফাইনালে। ব্যাট হাতে স্ট্রাইকরেট ছিল ১৭৫, রান ৬০০-এর বেশি। তবুও ভারতের এশিয়া কাপ স্কোয়াডে জায়গা হয়নি এই ব্যাটারের।
ট্রাভিস হেড ও মিচেল মার্শ মিলে অস্ট্রেলিয়াকে ভালো শুরুই এনে দিয়েছিলেন। তবে তাদের দুজনের ৬০ রানের উদ্বোধনী জুটি ভাঙতেই ছন্দপতন হয় স্বাগতিকদের। কেশভ মহারাজের স্পিনে লাইন ধরে ড্রেসিং রুমে ফেরেন মার্নাশ ল্যাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ, অ্যালেক্স ক্যারি, অ্যারন হার্ডিরা। মহারাজের ৫ উইকেটের ফাঁকে একপ্রান্ত আগলে রেখে ৯৬ বলে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন মার্শ। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়কের ওমন ইনিংসের পরও প্রথম ওয়ানডেতে হেরেছে তারা। অস্ট্রেলিয়াকে ৯৮ রানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল সাউথ আফ্রিকা।
এশিয়া কাপের জন্য তারকাবহুল দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন গুভমান গিল। আসন্ন এই এশিয়া কাপে ভারতের নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদবই। তার সহকারী করা হয়েছে শুভমান গিলকে।