কলম্বোতে হতে যাওয়া এই ম্যাচটি দেখতে স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে মাঠের ৫ ও ৭ নম্বর গেট। ম্যাচটি শুরু হওয়ার হবে স্থানীয় সময় সকাল ১১টা থেকে।
এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কার প্রভাবশালী সংবাদমাধ্যম নিউজওয়ার। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা। তাদের সঙ্গে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত।
দুই দেশে মিলিয়ে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও এই বিশ্ব আসরটি বেশ কিছু কারণে দর্শকদের আগ্রহ হারিয়েছে। এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ।
নিরাপত্তা ঝুঁকির কারণে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে অনুরোধ করেছিল বিসিবি। তবে আইসিসি বাংলাদেশের প্রস্তাবে সায় দেয়নি। উল্টো বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে তারা।
এদিকে বাংলাদেশের বিপক্ষে হওয়া অবিচারের প্রতিবাদে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। যদিও তাদের ম্যাচ খেলতে রাজি করাতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি।