পাকিস্তান দলে ৩ ক্রিকেটারের অবসর চান ইউসুফ
বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তান দলে পরিবর্তনের দাবি তুলেছেন সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। তার মতে, টি-টোয়েন্টি সংস্করণে অভিজ্ঞ তিন ক্রিকেটারকে সরিয়ে নতুনদের সুযোগ দেয়ার সময় এসেছে।
বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তান দলে পরিবর্তনের দাবি তুলেছেন সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। তার মতে, টি-টোয়েন্টি সংস্করণে অভিজ্ঞ তিন ক্রিকেটারকে সরিয়ে নতুনদের সুযোগ দেয়ার সময় এসেছে।
কলম্বোতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান দলে পরিবর্তনের দাবি তুলেছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে সিনিয়র তিন ক্রিকেটারকে একাদশের বাইরে রেখে তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে মত দেন তিনি। তার মতে, বড় ম্যাচে ধারাবাহিকভাবে ব্যর্থ হলে দলকে নতুন করে ভাবতেই হবে।
হারলেই বিদায়, এমন সমীকরণ সামনে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। বাঁচা মরার লড়াইয়ে শেষ পর্যন্ত হাসি ফুটেছে মোনাঙ্ক প্যাটেলের দলের। ৩১ রানের জয়ে নামিবিয়াকে বিদায় করে সুপার এইটের স্বপ্ন টিকিয়ে রাখল যুক্তরাষ্ট্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ছিল শঙ্কা। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে এই ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত তাদেরকে খেলতে রাজি করায় আইসিসি। খেলার আগে পাকিস্তানের হম্বিতম্বি মাঠের ক্রিকেটে একদমই টেকেনি। এই ম্যাচে আগে ব্যাট করে ভারত সংগ্রহ করে ৭ উইকেটে ১৭৫ রান। জবাবে পাকিস্তান অল আউট হয় মাত্র ১১৪ রানে। ৬১ রানের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। যদিও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের টুর্নামেন্টের শুরুটা হয়েছে আয়ারল্যান্ডকে উড়িয়ে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খান ট্রাভিস হেডরা। জিম্বাবুয়ের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়ায় ১৪৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রতিটি গ্রুপ থেকেই দুইটি করে দল সুপার এইটে জায়গা করে নেবে। জিম্বাবুয়ের কাছে হারে অস্ট্রেলিয়ার সুপার এইটে ওঠার সমীকরণ কঠিন হয়ে উঠেছে। দেখে নেওয়া যাক সেরা আটে যেতে ‘বি’ গ্রুপে কোন দলের কী করতে হবে?
বয়কটের জল্পনা কল্পনা কাটিয়ে আইসিসির সমঝোতায় নির্ধারিত সময়েই মাঠে গড়াতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ। যদিও এই ম্যাচে বড় বাধা হতে পারে বৃষ্টি। আবহাওয়া বার্তা অনুযায়ী এই ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ার আভাস আছে। তবে কোনো ক্রিকেট ভক্তই চাইবেন না এমন হাইভোল্টেজ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাক।
লোকেশ বামের ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডকে হারানোর স্বপ্ন দেখছিল নেপাল। তবে শেষ ওভারে স্যাম কারানের দুর্দান্ত বোলিংয়ে শ্বাসরুদ্ধকর জয় পায় ইংলিশরা। কষ্টার্জিত জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে হার দেখেন হ্যারি ব্রুকরা। স্কটল্যান্ডের বিপক্ষে স্বস্তির জয় পেলেও বিশ্বকাপে এখনো প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি ইংল্যান্ড। তবে ইতালির বিপক্ষে নিজেদের ‘পারফেক্ট’ ম্যাচ খেলতে চান ব্রুকরা।
জেসন হোল্ডার-আকিল হোসেইনদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর শাই হোপ এবং শিমরন হেটমায়ারের ঝড়ো ইনিংসে নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৮ বল হাতে রেখে পাওয়া এই জয়ে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে হোপের দল। তিন ম্যাচে তিন জয় তাদের। অপরদিকে টানা তিন হারে সুপার এইটের যাত্রা থেকে ছিটকে গেল নেপাল।
ব্যতিক্রমী বোলিং অ্যাকশনের কারণে আলোচনায় আছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে এই স্পিনারকে নিয়ে বাড়তি পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ভারত। অনুশীলনেও তাদের উসমান তারিকের অ্যাকশনের বিপক্ষে ব্যাটিং করতে দেখা গেছে।
ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে আগ্রহ থাকলেও কলম্বোর আবহাওয়া নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে ম্যাচের দিন বৃষ্টি হতে পারে।
চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে এখনও সুপার এইটে ওঠা নিশ্চিত হয়নি নিউজিল্যান্ডের। গ্রুপ পর্বের লড়াই চললেও আপাতত দল ছাড়ছেন পেসার লকি ফার্গুসন। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরছেন তিনি।
কারাবন্দি ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলার খবরে উদ্বেগ জানিয়েছেন পাকিস্তানের দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা ইমরানের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। দেশটির আরও বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও একই দাবি তুলেছেন।