এশিয়ান গেমসের জন্য ফিট বুমরাহ, ছিটকে গেলেন হার্শিত
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বড় স্বস্তি পেল ভারত। চোট কাটিয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন জসপ্রীত বুমরাহ। তবে একই সঙ্গে এসেছে দুঃসংবাদও। নতুন চোটে আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমস দুই দল থেকেই ছিটকে গেছেন হার্শিত রানা। তার জায়গায় দুই স্কোয়াডেই নেওয়া হয়েছে ২৭ বছর বয়সী পেসার ইয়াশ ঠাকুরকে।