কোহলির শিরোপা জয়ে যৌবন পূর্ণ করল আইপিএল
দেখতে দেখতে ১৮ বছর! আইপিএলের প্রথম ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের ফাইনালসহ ২৬৮ টি ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি, সবচেয়ে বেশি চারের মার- সবই বেঙ্গালুরুর পোশাকে করেছেন কোহলি। তবে শিরোপাটা এতদিন অধরা ছিল। আইপিএলের এটি ১৮তম আসর। এই আসরেই সেই অমরত্ব পেলেন কোহলি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা জিতে ১৮তম আসরে আইপিএলের 'যৌবন' যেন পূরণ করলেন ১৮ নাম্বার জার্সি পরা কোহলি!