‘তুমি পারবে না’, এমন কথা শুনতে চান না আইয়ার

আইপিএল
শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করা ব্যাটার হিসেবে আগে থেকেই পরিচিত ছিলেন শ্রেয়াস আইয়ার। তবে সংক্ষিপ্ত সংস্করণে এখন যেন আরও কয়েক ধাপ এগিয়ে গেছেন এই ব্যাটার। ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন এনে নিজেকে করেছেন আরও কার্যকর।

চলতি আসরে পাঞ্জাবের হয়ে তিনি শুধু নির্ভরযোগ্য ব্যাটসম্যানই নন, দলের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ম্যাচের শেষ দিকে দায়িত্ব নিয়ে দলকে জয়ের পথে নেওয়ার কাজটিও নিয়মিত করছেন তিনি।

নিজের এই পরিবর্তনের পেছনে সমালোচনাকেই বড় প্রেরণা হিসেবে দেখছেন আইয়ার। তিনি বলেন, 'অনেকে বলত, এই পরিস্থিতিতে তুমি পারবে না। আমি এমন কথা শুনতে পছন্দ করি না। তখনই নিজেকে বলি, আমাকে প্রমাণ করতে হবে যে তারা ভুল।'

পিঠের চোটের পরেও তাকে নিয়ে সন্দেহ ছিল অনেকের। সে প্রসঙ্গে আইয়ার বলেন, 'কেউ কেউ বলেছিল, আমি আগের মতো আর ফিরতে পারব না। তখন নিজেকেই প্রশ্ন করেছি, কেন পারব না? চোটের পর মানসিকভাবে কীভাবে নিজেকে তৈরি করব, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

এক সময় ছোট দৈর্ঘ্যের বল খেলতে আইয়ারের দুর্বলতা নিয়ে অনেক কথা হয়েছিল। তবে সেই জায়গাতেই সবচেয়ে বেশি কাজ করেছেন তিনি। অনুশীলনের ধরনেও এনেছেন বড় পরিবর্তন।

আইয়ার বলেন, 'অনেকে বলত, আমি কখনো ছোট বলের সমস্যাটা কাটাতে পারব না। এই কথাগুলোই আমাকে নাড়া দিয়েছে। তাই কঠোর পরিশ্রম করেছি, এখন সুযোগ পেলে এমন বল ছক্কায় পরিণত করতে চাই।'

তিনি বলেন, 'আমি এখন অনুশীলনে দীর্ঘ সময় ব্যাটিং করি, অনেক বল খেলি। সরাসরি বোলারদের মুখোমুখি হলে নিজের নড়াচড়া আর ছন্দ আরও পরিষ্কার হয়।'

আরো পড়ুন: