গত বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে সীমানার কাছে ক্যাচ ধরতে গিয়ে চোট পান সান্টনার। এবারের আসরে চার ম্যাচে তিনি ওভারপ্রতি ৮.৯২ রান খরচ করে নিয়েছেন পাঁচটি উইকেট।
সাউথ আফ্রিকার হয়ে ৫৪টি আন্তর্জাতিক সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলা মহারাজ আইপিএলে এর আগে খেলেছেন মাত্র দুটি ম্যাচ, ২০২৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে। তবে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিযোগিতায় তার অভিজ্ঞতা সমৃদ্ধ।
সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে এখন পর্যন্ত ২০৮ ইনিংসে বোলিং করে তিনি ওভারপ্রতি ৭.১২ রান দিয়ে শিকার করেছেন ১৯১টি উইকেট। ফলে অভিজ্ঞতার দিক থেকে তিনি মুম্বাইয়ের জন্য হতে পারেন গুরুত্বপূর্ণ সংযোজন।
পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আসরে এখন পর্যন্ত সাত ম্যাচে জিতেছে মাত্র দুটি। পয়েন্ট তালিকায় হার্দিক পান্ডিয়ার দলের অবস্থান নবম স্থানে। আগামী বুধবার তারা মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।