হার্দিকের বদলে চেন্নাইয়ের দুই ক্রিকেটারকে চায় মুম্বাই

আইপিএল
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যর্থতার পর অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে প্রশ্ন উঠেছে। নানান প্রশ্নের জন্ম দিয়ে মুম্বাই ছাড়তে যাচ্ছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অলরাউন্ডার। আগামী মৌসুমের আগে হার্দিককে দলে নিতে মরিয়া চেন্নাই সুপার কিংস। তবে পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য বড়সড় ‘শর্তই’ জুড়ে দিয়েছে মুম্বাই।

আইপিএলের ২০২৫ মৌসুমে বাজে শুরুর পরও প্লে-অফে জায়গা করে নিতে পেরেছিল মুম্বাই। এবার অবশ্য সেরা চারে উঠতে পারেনি। পুরো টুর্নামেন্ট জুড়ে বাজে পারফরম্যান্সে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে অধিনায়ক হার্দিককে নিয়েও প্রশ্ন তুলেছেন। অনেকে মনে করেন, রোহিত শর্মা-সূর্যকুমার যাদবদের মুম্বাইকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা নেই হার্দিকের।

টুর্নামেন্টের মাঝ পথে চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ মিস করেন হার্দিক। গণমাধ্যমে চোটের কথা বলা হলেও গুঞ্জন উঠে ড্রেসিংরুমের অস্বস্তির কথা। পয়েন্ট টেবিলের তলানি থেকে দুইয়ে থাকার পর স্বাভাবিকভাবেই তারকা অলরাউন্ডারের বিকল্প চিন্তা করছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন উঠে আগামী মৌসুমের আগে মুম্বাই ছাড়তে যাচ্ছেন হার্দিক।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, তারকা অলরাউন্ডারকে পেতে আগ্রহী কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাইয়ের মতো ফ্র্যাঞ্চাইজিরা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই ও চেন্নাইয়ের আলোচনা অনেকটা এগিয়েছে। নিলামের আগে সম্ভাবনা দুইটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে ফ্র্যাঞ্চাইজিরা।

হার্দিককে ছেড়ে দেওয়ার পরিবর্তে চেন্নাইয়ের কাছে শিভাম দুবে ও আয়ুশ মাত্রেকে চেয়েছে মুম্বাই। পাঁচবারের চ্যাম্পিয়নদের এমন প্রস্তাব প্রত্যাখান করে নিজেরা আরেকটি প্রস্তাব দিয়েছে। তরুণ ব্যাটার আয়ুশকে ছাড়তে চায় না তারা। ফলে প্যাকেজে দুবের সঙ্গে ডেওয়াল্ড ব্রেভিসকে দিতে চায় চেন্নাই। দুই ক্রিকেটারের সঙ্গে বাড়তি ১০ কোটি রুপিও দিতে রাজি তারা।

যদিও এমন প্রস্তাবের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি মুম্বাই ও চেন্নাইয়ের পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে, দ্রুতই হার্দিকের চুক্তি সেরে ফেলবে চেন্নাই। কারণ ভারতীয় সংবাদমাধ্যমের গুঞ্জন অনুযায়ী, কলকাতা ও রাজস্থানও তারকা অলরাউন্ডারকে পেতে চায়। যদিও আরেকটি সংবাদমাধ্যমের দাবি, হার্দিকের কলকাতায় যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই।

আরো পড়ুন: