চোট কাটিয়ে দলের সাথে নিয়মিত অনুশীলন করছেন ধোনি। সব জায়গায় ভ্রমণও করছেন দলের সাথে। এই মুহূর্তে আট ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছে চেন্নাই। ভালোভাবেই তারা টিকে আছে প্লে অফের লড়াইয়ে। তাই এই মুহুর্তে দলে ঢুকে দলের কম্বিনেশনের বদল আনতে চাননা ধোনি, এমনটাই মনে করছেন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, 'যদি চেন্নাই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তখন ধোনি খেলতে পারেন। চেন্নাই এখনও টুর্নামেন্টে আছে, তাহলে এখন তারা কেন ঝুঁকি নেবে? আমার এখনও মনে হয়, চেন্নাইয়ের প্লে-অফে কোয়ালিফাই করার সুযোগ আছে। তবে হ্যাঁ, এটা কঠিন।
'গত পাঁচ ম্যাচে সিএসকে যেভাবে খেলেছে, তাতে তাদের কিছুটা আত্মবিশ্বাস এসেছে। সিএসকের বোলিং দারুণ করছে, আর যদি ব্যাটিংও ক্লিক করে, তাহলে তারা টানা তিনটি ম্যাচ জিততে পারে।'
২০২৩ সালে সবশেষ শিরোপা জেতার পর সবশেষ দুই আসরে প্লে অফে উঠতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই। গতবার আইপিএল শেষ করতে হয়েছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকে। তাই সবকিছুর উর্ধ্বে ধোনি শুধু দলকে নিয়েই ভাবছেন বলে ধারণা অশ্বিনের। যদিও চেন্নাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ধোনি ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে আবারও ইনজুরিতে পড়েছেন।
অশ্বিন শেষে বলেন, 'চেন্নাইকে যদি টুর্নামেন্টে টিকে থাকতে হয়, তাহলে তাদের পরের ম্যাচটা জিততেই হবে। যদি তারা মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারে, তাহলে আবার মাঝামাঝি অবস্থানে ফিরে আসা সম্ভব। চেন্নাইয়ের বাকি সব ম্যাচই ভালো ব্যাটিং উইকেটে হবে, আর রুতুরাজও আবার ফর্মে ফিরেছে। ছয় ম্যাচের মধ্যে চারটি জেতা তেমন কঠিন কিছু নয়।'