এমন হারের পরও দলে পরিবর্তন চান না অক্ষর

আইপিএল
অক্ষর প্যাটেল, ফাইল ফটো
অক্ষর প্যাটেল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বড় হারের পর নিজের দায়িত্ব কাঁধে তুলে নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই ভেঙে পড়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ, যা শেষ পর্যন্ত বড় পরাজয় এনে দেয়।

ম্যাচের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম চার ওভারের মধ্যেই মাত্র ৯ রানের ব্যবধানে ছয়টি উইকেট হারায় দিল্লি। শেষমেশ দলটি থামে ৭৫ রানে, ৯ উইকেটে হারে তারা। এমন ভরাডুবিতে হতাশ হয়ে পড়ে দল, একই সঙ্গে স্তব্ধ হয়ে যায় মাঠের সমর্থকেরাও।

এই হারের ফলে টানা তিন ম্যাচে পরাজিত হলো দিল্লি। পয়েন্ট তালিকায় দলটি নেমে গেছে সপ্তম স্থানে। ফলে শেষ চারে ওঠার পথ এখন আরও কঠিন হয়ে উঠেছে তাদের জন্য।

সংবাদ সম্মেলনে অক্ষর বলেন, 'অধিনায়ক হিসেবে অনেক কিছু শেখার থাকে। শুধু খেলোয়াড় নয়, সহকারী কর্মী এবং দলের সঙ্গে যুক্ত সবার দায়িত্বও নিতে হয়। কারও দিকে আঙুল তোলা সহজ, কিন্তু দল হিসেবে একসঙ্গে প্রস্তুতি নেয়াটাই গুরুত্বপূর্ণ। আমরা একসঙ্গেই লড়ব।'

তবে এই বড় ধসের পর দলে খুব বেশি পরিবর্তন আনার পক্ষে নন অক্ষর। তিনি বলেন, 'অনেক পরিবর্তন করলে সবসময় ভালো ফল আসে না। তাই আমরা একই দল নিয়ে এগোতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিকভাবে দৃঢ় থাকা।'

এখন সামনে থাকা ম্যাচগুলোতেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দিল্লির। টানা পরাজয়ের ধারা থামিয়ে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়াই তাদের মূল চ্যালেঞ্জ।

শেষে অক্ষর বলেন, 'যা আমাদের নিয়ন্ত্রণে আছে, সেটাতেই মনোযোগ দিতে হবে। অজুহাত খোঁজা সহজ, কিন্তু দল হিসেবে প্রস্তুত থাকাই আসল কাজ।'

আরো পড়ুন: