পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মাঠে বৃষ্টি হলে খেলার পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।