ভারতের বিপক্ষে খেলা নিয়ে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানকে পুনর্বিবেচনার অনুরোধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সেই অনুরোধের জবাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের বিপক্ষে খেলার অনুরোধ ‘রাখতে পারছে না’ বলে জানিয়েছে পিসিবি।