ইংল্যান্ডের প্রয়োজনে জীবন ‘ঝুঁকির মুখে’ ফেলবেন ওকস
ওভালে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলতি টেস্ট ম্যাচে শেষদিনে কেবলই রোমাঞ্চের অপেক্ষা। ইংল্যান্ডের দরকার ৩৫ রান, ভারতের নিতে হবে ৪ উইকেট। ম্যাচের ভারসাম্য যদিও স্বাগতিকদের দিকেই ঝুঁকে আছে।
ওভালে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলতি টেস্ট ম্যাচে শেষদিনে কেবলই রোমাঞ্চের অপেক্ষা। ইংল্যান্ডের দরকার ৩৫ রান, ভারতের নিতে হবে ৪ উইকেট। ম্যাচের ভারসাম্য যদিও স্বাগতিকদের দিকেই ঝুঁকে আছে।
প্রসিধ কৃষ্ণার শর্ট লেংথ ডেলিভারিতে পুল করে ছক্কা মারতে চাইলেন হ্যারি ব্রুক। ব্যাটে-বলে টাইমিংটা ঠিকঠাক না হওয়ায় ডিপ স্কয়ার লেগে মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ। সীমানা ঘেঁষে সিরাজও ক্যাচটা নিলেন ভালোভাবেই। তবে ক্যাচ নিয়ে পরোক্ষণেই শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারলেন না। বল নিয়েই সীমানা পেরিয়ে গেলেন সিরাজ। জীবন পাওয়ার সঙ্গে ছয় রান যোগ হয় ব্রুকের নামের পাশে। ইংলিশ ব্যাটার সুযোগটা কাজে লাগালেন মনে রাখার মতো করেই।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ফাইনালে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরে রানার্স আপ হয়েছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। তবে এই আসরই ছিল তাদের শেষ। ভবিষ্যতে আর এই টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লন্ডনের ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্ট জমে উঠেছে। ম্যাচ জিততে ইংল্যান্ডের দরকার আরও ৩২৪ রান, আর ভারতের লক্ষ্য মাত্র নয় উইকেট। সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। ভারত জিতলে সিরিজ ড্র হবে, ইংল্যান্ড জিতলে ৩-১ ব্যবধানে শিরোপা ঘরে তুলবে স্বাগতিকরা।
হেডিংলিতে সিরিজের প্রথম ম্যাচে ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল ইংল্যান্ড। সে ম্যাচে পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্য ছুঁয়েছিল স্বাগতিকরা। এবার সিরিজের শেষ ম্যাচেও জয়ের জন্য বড় রান তাড়ার একই চ্যালেঞ্জের মুখে বেন স্টোকসের দল।
কদিন আগেই এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০ ওভারের টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে হলেও কোন কোন ভেন্যুতে খেলা হবে তা জানায়নি তারা। কয়েক দিনের ব্যবধানে দুই ভেন্যুর নাম প্রকাশ করেছে এসিসি। যেখানে ৮টি ম্যাচ হবে আবু ধাবিতে। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলে টুর্নামেন্টের বাকি ১০টি ম্যাচ হবে দুবাইয়ে।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে বুমরাহকে অতিরিক্ত ব্যবহার করা হয়েছিল বলে গুঞ্জন আছে। অনেকেই মনে করেন এই সফরের ধকলের কারণেই চোটে পড়তে হয়েছিল বুমরাহকে। চোট কাটিয়ে আইপিএল দিয়ে আবারও মাঠে ফেরেন বুমরাহ। তবে ঝুঁকির কারণে তিনি টানা খেলতে পারছেন না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে তিনটির বেশি টেস্টে খেলতে পারেননি তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ৫ টেস্টের মধ্যে তিনটিতে খেলেছেন জসপ্রিত বুমরাহ। এই তিন ম্যাচে তিনি মোট ১১৯.৪ ওভার বল করে নিয়েছেন ১৪ উইকেট। ফলে বোঝাই যাচ্ছে বড় ধকল গেছে বুমরাহর ওপর দিয়ে। এখন গুঞ্জন চলছে আসন্ন এশিয়া কাপে এই ভারতীয় পেসার খেলতে পারবেন কিনা।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিন মাঠে বেশ কয়েকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ দিন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিলেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট ও ভারতের পেসাররা।
ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে বেশ কয়েকবার স্লেজিংয়ে মেতে ওঠেন ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটাররা। যা ম্যাচটিতে সৃষ্টি করেছে বাড়তি উত্তাপ। এসব নিয়ে দিন শেষে কথা বলেন ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক।
ওভালে পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে বেশকিছু সুযোগ হাতছাড়া করেছে ইংল্যান্ড। প্রথম ১৫ ওভারে তিনটি ক্যাচ ফেলেছে দলটি, যার ফলে ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছে স্বাগতিকরা।
ওভালে জমে উঠেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার লড়াই। দুই দিনের মধ্যেই দুই দলের দুই ইনিংস শেষ হয়ে গেছে। ১৫ উইকেট পতনের দিনে কাউকেই এগিয়ে রাখার সুযোগ নেই। সময়ের সঙ্গে সঙ্গে রঙ বদলাচ্ছে ওভাল টেস্ট। দিনের শুরুতে ভারতকে ২২৪ রানে অল আউট করে দিয়েছিল ইংলিশরা। এরপর লিড পেলেও ইংল্যান্ডের সংগ্রহ বড় হতে দেননি ভারতের পেসাররা। বিশেষ করে মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণার আগুনে স্পেলে লণ্ডভণ্ড হয়ে গেছে ইংল্যান্ড।