‘ভারতের মাটিতে হোপের ব্যাটিংয়ে হেইডেনের ছায়া’
ভারতের মাটিতে একের পর এক দাপুটে ইনিংস খেলছেন শাই হোপ। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও ক্যারিবীয় অধিনায়কের ব্যাটে রানের ফোয়ারা। তার ব্যাটিংয়ের সামনে নাকাল হচ্ছে ভারতীয় বোলিং আক্রমণ। হোপের এমন পারফরম্যান্স দেখে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেনের দাপটের কথা মনে পড়ছে সাবেক ভারতীয় সহকারী কোচ অভিষেক নায়ারের।