আগেই গুঞ্জন ছিল বিসিসিআইয়ের এবারের চুক্তিতে থাকছে না কোনো এ প্লাস ক্যাটাগরি। হয়েছেও তাই। নতুন চুক্তিতে সর্বোচ্চ ক্যাটাগরি গ্রেড এ। যেখানে জায়গা পেয়েছেন মাত্র ৩ ক্রিকেটার।
রয়েছেন টেস্ট অধিনায়ক শুভমান গিল, রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহ। এবার তিনটি গ্রেডে (এ, বি ও সি) ৩০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে। আগের (২০২৪–২৫) তালিকা থেকে পাঁচজন বাদ পড়েছেন।
নতুন মুখ হিসেবে একমাত্র সুযোগ পেয়েছেন সাই সুদর্শন। তিনি রয়েছেন সি গ্রেডে। বি গ্রেডে রয়েছেন ১১ জন ক্রিকেটার। কোহলি-রোহিতের সঙ্গে আরও ১১ ক্রিকেটার আছেন বি গ্রেডে। তারা হলেন লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
পাশাপাশি একই গ্রেডে সুযোগ পেয়েছেন ইয়াসভি জয়সাওয়াল। সূর্যকুমার যাদব (টি-টোয়েন্টি অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর। এর মধ্যে সুন্দর আগের চেয়ে এক ধাপ উন্নতি করে এবার গ্রেড বি-তে উঠেছেন।
বড় ধাক্কা খেয়েছেন মোহাম্মদ শামি। গত মৌসুমে তিনি গ্রেড এ-তে থাকলেও এবার কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়েছেন। আরও বাদ পড়েছেন ইশান কিশান, রজত পাটিদার, মুকেশ কুমার, সরফরাজ খান।
ভারতের কেন্দ্রীয় চুক্তির তালিকা-
গ্রেড এ (৩ জন):
শুভমান গিল, জসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা
গ্রেড বি (১১ জন):
বিরাট কোহলি, রোহিত শর্মা, ওয়াশিংটন সুন্দর, লোকেশ রাহুল, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, কুলদীপ যাদব, ইয়াসভি জয়সওয়াল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার
গ্রেড সি (১৫ জন):
অক্ষর প্যাটেল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিভম দুবে, সাঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতিশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিষ্ণই, রুতুরাজ গায়কোয়াড়।