রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়কের নাম ঘোষণা

আইপিএল
রাজস্থানের জার্সিতে রিয়ান পরাগ
রাজস্থানের জার্সিতে রিয়ান পরাগ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরের আগে নতুন অধিনায়কের নাম প্রকাশ করেছে রাজস্থান রয়্যালস। মূলত সাঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে যোগ দেয়ায় নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছিল তাকে। এবার নতুন অধিনায়ক হিসেবে রিয়ান পরাগের নাম ঘোষণা করেছে আইপিএলের অন্যতম এই পুরাতন ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৯ সালে আইপিএলে অভিষেক করা পারাগ পুরো সাতটি মরশুমই রয়্যালসের হয়ে খেলেছেন। গত বছর, যখন স্যামসন চোটে পড়ায় ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছিলেন পরাগ। তবে খুব একটা ভালো করতে পারেননি তিনি। তার নেতৃত্বে দুটি জয় ও ছয়টি ম্যাচে হেরেছিল রাজস্থান।

যদিও পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে পারফরম্যান্স করে আলো ছড়িয়েছিলেন তিনি। আট ম্যাচে তার ব্যাটিং গড় ছিল ৩৮.৫৭, এবং কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে ৯৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর আগামী আসরে তার ওপরই আস্থা রাখতে চলেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএলে ৮৪ ম্যাচে পারাগ ১ হাজার ৫৬৬ রান সংগ্রহ করেছেন, স্ট্রাইক রেট ১৪১.৮৪। ক্যারিয়ারের সেরা মৌসুম কাটিয়েছেন ২০২৪ সালে, সেবার ৫৭৩ রান করেছিলেন ১৪৯.২১ স্ট্রাইক রেটে। যদিও গত মৌসুমে স্ট্রাইক রেট আরও বেড়ে ১৬৬.৫২ ছিল। তবে রান করেছিলেন মোটে ৩৯৩। হাফ সেঞ্চুরি সেই একটিই।

এদিকে রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। তার পরিবর্তে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কুমার সাঙ্গাকারা। এবার দেখার বিষয় নতুন অধিনায়ক কোচ জুটি রাজস্থানকে সাফল্য এনে দিতে পারে কিনা। আইপিএলের প্রথম আসরেই শেন ওয়ার্নের নেতৃত্বে শিরোপা জিতেছিল রাজস্থান। এরপর তারা আর কোনো আইপিএল জিততে পারেনি।

আরো পড়ুন: