অস্ট্রেলিয়াকেও চমকে দেওয়া সম্ভব: জ্যোতি
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। নতুন কন্ডিশন, নতুন অভিজ্ঞতা, সব মিলিয়ে চ্যালেঞ্জটা বড়। তবে সেই চ্যালেঞ্জকে ভয় না পেয়ে উপভোগ করতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বসেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ হিসেবেই সিরিজটিকে দেখছেন তিনি। এমনকি সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অজিদেরও অবাক করে দেয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।