মুস্তাফিজের বদলি নিল কলকাতা

আইপিএল
মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কলকাতা নাইট রাইডার্স আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জন্য জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে ভিড়িয়েছে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়।

মুজারাবানি তার বদলি কিনা এই বিষয়ে বিস্তারিত জানায়নি কলকাতা। তবে আগেই বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম মুস্তাফিজের সম্ভাব্য বিকল্প হিসেবে এই পেসারের নাম জানিয়েছিল। এই ডানহাতি পেসার স্বল্প ওভারের ক্রিকেটে জিম্বাবুয়ের অন্যতম প্রধান বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিশেষ করে তার বাউন্স এবং ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ক্ষমতা তাকে আলাদাভাবে চিনিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে মুজারাবানির অভিজ্ঞতাও বেশ সমৃদ্ধ। ৮০টির বেশি ম্যাচে তিনি নিয়েছেন ৯০টির বেশি উইকেট, গড় প্রায় ২১। এই ফরম্যাটে তার সেরা বোলিং ফিগার ৮ রানে ৩ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেট এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার ধারাবাহিক পারফরম্যান্স কলকাতার পেস আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। নতুন মৌসুমের আগে তাই মুজারাবানিকে দলে নেওয়াকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই দেখছে কলকাতা নাইট রাইডার্স।

এদিকে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৭ মার্চ তিনি দলের সঙ্গে যোগ দেবেন। আইপিএলের আয়োজকরা ২০ ম্যাচের সূচি প্রকাশ করেছে। আইপিএলের এবারের আসর মাঠে গড়াচ্ছে ২৮ মার্চ থেকে। কলকাতা তাদের প্রথম ম্যাচ খেলবে ২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।

আরো পড়ুন: