অবশ্য এর আগেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ইনিংসে ষষ্ঠ ওভারের সময় সীমানায় ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার হোসাইন তালাত। তিনি লিটন দাসের একটি শট কাভারে আটকাতে গিয়ে সীমানার বাইরে বিজ্ঞাপন বোর্ডে গিয়ে ধাক্কা খান।
এরপর স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়েন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
এর আগে ঘটনার পরপরই মাঠেই দলের মেডিকেল স্টাফ তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেন। চিকিৎসকদের পরবর্তী মূল্যায়ন শেষে চোটের ধরন ও গুরুতরতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরের ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।