হোয়াইটওয়াশ এড়ানোর টেস্টে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ডারউইনে বাংলাদেশের কাছে প্রথম টেস্টে ৯ উইকেটের হারের পর দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ম্যাকাইয়ে অনুষ্ঠেয় ম্যাচের দল থেকে বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটার জেক ওয়েদারাল্ড। তার জায়গায় দলে ফিরেছেন ম্যাট রেনশ। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে এই পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা।