নাহিদ-রিশাদের ভিসা জটিলতার সমাপ্তি, দেশে ফিরছেন নাসুম
রিশাদ হোসেন ও নাহিদ রানার ভিসা সমস্যার অবসান হয়েছে। দুবাইয়ে টানা তিনদিন বিমানবন্দরে আটকে থাকার পর তারা অবশেষে বাংলাদেশের টি–টোয়েন্টি দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে জরুরি বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো নাসুম আহমেদকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।