যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিব-নাসিরসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার
বোলিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রায় ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের হয়ে খেলার পর থেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একের পর এক দলের সঙ্গে চুক্তি করছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। আগামী ১০ জুলাই থেকে গায়ানায় শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে (জিএসএল) প্রথমবারের মতো খেলবেন সাকিব।