শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া, ক্যারিবীয়দের সামনে বাংলাদেশের রেকর্ড
গ্রেনাডায় শক্ত অবস্থানে থেকে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। তারা ৭ উইকেটে ২২১ রান করে দিনের খেলা শেষ করেছে। প্রথম ইনিংসে পাওয়া ৩৩ রানের লিডসহ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২৫৪ রানের ব্যবধানে। চতুর্থ ইনিংসে এই মাঠে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ২১৭ রান, যা বাংলাদেশের দখলে। সেই হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতে যাচ্ছে রেকর্ড গড়ার কঠিন চ্যালেঞ্জ।