২ বছরের জন্য বাংলাদেশে আসছেন সাইমন টাফেল
আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টাফেলকে ২ বছরের জন্য নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশি আম্পায়াদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ারের শরণাপন্ন হচ্ছে বাংলাদেশ।
আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টাফেলকে ২ বছরের জন্য নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশি আম্পায়াদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ারের শরণাপন্ন হচ্ছে বাংলাদেশ।
বিপিএল নিয়ে সমালোচনা চলতেই থাকে। শুরুর দিকে আইপিএলের পরই বিপিএলকে ধরা হতো দ্বিতীয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এরপর দিনে দিনে মান কমেছে বিপিএলের। গজিয়ে ওঠা অন্য ফ্র্যাঞ্চাইজি লিগরাও নিজেদের মান বাড়িয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে চলছে তুমুল আলোচনা। কারা কারা সভাপতি পদে প্রার্থী হচ্ছেন? কার গ্রহণযোগ্যতা বেশি তা নিয়েই মূল আলোচনা। এমনকি কারা কারা কাউন্সিলর হচ্ছেন তা নিয়েও জল্পনা কল্পনা চলছে।
অক্টোবরের প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচন। তবে কদিন আগেই গুঞ্জন উঠে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে রাখতে নির্বাচনের পরিবর্তে গঠন করা হতে পারে অ্যাডহক কমিটি। এমন আলোচনা অবশ্য ধোপে টেকেনি খুব একটা। নির্বাচন বানচালের গুঞ্জন উঠতেই ২৪ আগষ্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবদের সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন।’
মুস্তাফিজুর রহমানের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারলেন সাইফ হাসান। পরের বলে মোহাম্মদ সাইফউদ্দিনের স্লোয়ার ডেলিভারিতে বল হাওয়ায় ভাসিয়ে পার করলেন লং অনের সীমানা। প্রথম টি-টোয়েন্টির আগে সাইফের ব্যাটিং অনুশীলন শেষ হয়েছে ওই দুই ছক্কায়। ব্যাটিংয়ের পর কয়েক ওভার হাত ঘুরিয়েছেন অফ স্পিনে। করেছেন ফিল্ডিং অনুশীলনও। অস্ট্রেলিয়া থেকে ফিরে অনুশীলনে নিজেকে প্রস্তুত করা ডানহাতি ব্যাটার প্রথম ম্যাচে খেলবেন কিনা সেটার নিশ্চয়তা হয়ত তখনো ছিল না।
পালাবদলের মাঝে দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজ জিতে ইতোমধ্যেই বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। নেদারল্যান্ডস সিরিজের প্রথম টি-টোয়েন্টিও জিতেছে লিটন দাসের দল।
বেশ ভালো ছন্দে আছেন লিটন দাস। শ্রীলঙ্কা সিরিজে ৫০ বলে ৭৬ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। এরপর আরেক ইনিংসে ২৬ বলে ৩২ রান করেন বাংলাদেশ দলের এই অধিনায়ক। যদিও সর্বশেষ পাকিস্তান সিরিজটি ভালো যায়নি এই ডানহাতি ব্যাটারের।
নেদারল্যান্ডসের বিপক্ষে অসাধারণ ইনিংসে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদের প্রশংসা কুঁড়িয়ে নেন অধিনায়ক লিটন দাস। তার ইনিংসের প্রশংসা এসেছে প্রতিপক্ষের প্রধান কোচ রায়ান কুকের মুখেও। লিটনের ইনিংসটিকে 'শিক্ষণীয়' বলেছিলেন নেদারল্যান্ডসের কোচ। আজ সংবাদ সম্মেলনে এসে সেকথাটিই যেন পুনরায় বললেন নোয়া ক্রোস। লিটনের ইনিংসটি যেন ডাচ ব্যাটারদের জন্য এই উইকেটে খেলার 'টেম্পলেট'!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে চলছে তুমুল আলোচনা। কারা কারা সভাপতি পদে প্রার্থী হচ্ছেন? কার গ্রহণযোগ্যতা বেশি তা নিয়েই মূল আলোচনা। এমনকি কারা কারা কাউন্সিলর হচ্ছেন তা নিয়েও জল্পনা কল্পনা চলছে।
অসাধারণ ইনিংসে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদের প্রশংসা কুঁড়িয়ে নিয়েছেন অধিনায়ক লিটন দাস। তার ইনিংসের প্রশংসা এসেছে প্রতিপক্ষের প্রধান কোচ রায়ান কুকের মুখেও। লিটনের ইনিংসটিকে 'শিক্ষণীয়' বলছেন নেদারল্যান্ডসের কোচ।
গোড়ালির চোটের কারণে ইংল্যান্ডে চিকিৎসা নিয়েছিলেন তাসকিন আহমেদ। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফিরলেও পুরো ছন্দ ফিরে পাননি তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষেও তাকে বিশ্রাম দিয়ে খেলানো হয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নেমেই ৪ উইকেট শিকার করেছেন এই পেসার।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। টসে জিতে শুরুতে ডাচদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। ১৩৬ রানে তাদের আঁটকে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ৪ উইকেট নিয়ে এদিন নেদারল্যান্ডসের ইনিংসে ধস নামিয়েছিলেন তাসকিন আহমেদ।