বিসিবি নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে ২৭ সেপ্টেম্বর পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ করেছে নির্বাচন কমিশন। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। গতকাল সেই মনোনয়নপত্র গ্রহণ করেছেন তামিম ইকবালের একজন প্রতিনিধি। আজ সেই প্রতিনিধিই মনোনয়নপত্র জমা দিয়েছেন।