জুলাইয়ের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ডান হাতের তর্জনীতে আঘাত পাওয়ার পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন চেজ। অন্যদিকে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান ক্যাম্পবেল। চোটের মাত্রা নির্ধারণে তার স্ক্যান করা হবে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
পিঠের চোটের কারণে প্রথম তিনটি ওয়ানডেতে খেলতে পারেননি জাস্টিন গ্রিভস। সিরিজের প্রাথমিক দলে থাকলেও তাকে বিশ্রামে রাখা হয়েছিল। অন্যদিকে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া শিমরন হেটমায়ারকে সিয়াটল অরকাসের অভিযান শেষ হওয়ার পর জাতীয় দলে ফিরিয়ে আনা হয়। তিনি তৃতীয় ওয়ানডেতে ২৬ রান করেন এবং শেষ দুই ম্যাচের দলেও জায়গা ধরে রেখেছেন।
গায়ানায় অনুষ্ঠিত প্রথম তিন ওয়ানডের জন্য দলে যোগ দেওয়া বাঁহাতি স্পিনার খারি পিয়েরে সিরিজের শেষ দুই ম্যাচের আগে দল ছাড়বেন। তিন ম্যাচে তিনি চারটি উইকেট নিয়েছেন ৩২.২২ গড়ে। এদিকে মায়ের মৃত্যুর কারণে সিরিজ থেকে সরে দাঁড়ানো অলরাউন্ডার শামার স্প্রিংগার এখনও দলে ফেরেননি।
পাঁচ ম্যাচের সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে সাত উইকেটের জয় পেলেও পরের দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ দুই ওয়ানডে ১৯ ও ২১ জুলাই বার্বাডোজের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার),** আকিম অগাস্টে, কেসি কার্টি, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, ভাইটেল লজ, গুডাকেশ মোতি, কিমো পল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস।