গ্রিভসের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন হেটমায়ার
ইনজুরিতে ছিটকে যাওয়া জাস্টিন গ্রিভসের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন শিমরন হেটমায়ার। গ্রিভসের পিঠের চোটের কারণে দলে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।