ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বাংলাদেশ জিতবে: রমিজ রাজা
আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সেই সিরিজে বাংলাদেশকেই ফেভারিট মানছেন রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। সাউথ আফ্রিকাকেও বাংলাদেশ কঠিন পরীক্ষা দেবে বলে বিশ্বাস রমিজের। যদিও সেই সিরিজটি সাউথ আফ্রিকার মাটিতে খেলবে বাংলাদেশ।