দ্বিতীয় টেস্টের আগে আরেকটি ধাক্কা খেল ইংল্যান্ড

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ
ইসিবি
ইসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে আরেকটি বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। অলি রবিনসন দ্বিতীয় টেস্টের আগে হাঁটুতে ব্যথা অনুভব করেছেন বলে জানিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এদিকে শৃঙ্খলাজনিত কারণে বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনকে ইতোমধ্যে দল থেকে বাইরে রাখা হয়েছে। এবার রবিনসনের ফিটনেস নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। দুই বছর পর টেস্ট দলে ফিরে লর্ডসে দারুণ পারফরম্যান্স করেছিলেন এই পেসার।

ম্যাচে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ের রেকর্ড গড়েন এই পেসার। রবিনসনের বিকল্প ভাবনায় ইংল্যান্ড দলে ডেকেছে সাসেক্সের পেসার হেনরি ক্রোকম্বকে। তার এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি।

যদিও ইংল্যান্ড লায়ন্সের হয়ে নিয়মিত খেলছেন। বর্তমানে গ্ল্যামরগানের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলছেন ক্রোকম্ব। প্রথম ইনিংসে নিয়েছেন ২ উইকেট। চলতি মৌসুমে ডিভিশন ওয়ানে ২১ উইকেট শিকার করেছেন ২৮.৬১ গড়ে।

এ ছাড়া সম্প্রতি সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে আনঅফিশিয়াল টেস্টে ৬৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন। স্টোকস ও অ্যাটকিনসন না থাকায় এরই মধ্যে বিপদে পড়েছে ইংলিশরা।

তারা দ্বিতীয় টেস্টের দলে ফিরিয়েছে জফরা আর্চারকে। এ ছাড়া বিকল্প পেসার হিসেবে আরও আছেন ম্যাথিউ ফিশার ও সনি বেকার। এখন দেখার বিষয় ইংল্যান্ড কেমন একাদশ নিয়ে মাঠে নামে।

আরো পড়ুন: