নাইটক্লাব কাণ্ডে বাদ পড়লেন স্টোকস-অ্যাটকিসন

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর নাইটক্লাবে গিয়েছিলেন বেন স্টোকস ও গাস অ্যাটকিসন। ‘দলের প্রোটোকল লঙ্ঘনের’ পাশাপাশি নাইটক্লাবে হাতাহাতিতে জড়িয়ে পড়িয়েছিলেন ইংল্যান্ডের দুই তারকা ক্রিকেটার। এমন ঘটনায় কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে বিবেচনা করা হয়নি তাদের। স্টোকস না থাকায় কিয়া ওভালে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জো রুট। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ক্রিকেটে নাইটক্লাব কাণ্ডে জড়ানো যেন নিয়মিত ঘটনা হয়ে পড়ছে গত বছর অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচের আগে ওয়েলিংটনের এক নাইটক্লাবে গিয়েছিলেন হ্যারি ব্রুক। ওই সময় ঘুষিও খেয়েছিলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক।

সেই ঘটনার রেশ কাটতে কাটতেই নাইটক্লাবে গিয়ে ঝামেলায় জড়ালেন স্টোকস ও অ্যাটকিসন। প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়েছে ইংল্যান্ড। সেই ম্যাচের পরই একটি নাইটক্লাবে গিয়েছিলেন তারা দুজন। ওইখানে গিয়ে রাগবি ইউনিয়নের ক্লাব সারাসেন্স এফসির সামোয়ান খেলোয়াড় টোটোয়া ওভার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্টোকস ও অ্যাটকিনসন।

এমন ঘটনার খবর সামনে আসতেই তদন্তে নেমেছে ইসিবি। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নাইটক্লাব কাণ্ডের পর ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব হারাতে পারেন স্টোকস। এমনকি ক্রিকেট থেকে অবসরও নিতে পারেন তারকা অলরাউন্ডার। এমন গুঞ্জনের মাঝেই দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন তিনি।

স্টোকসের পাশাপাশি দ্বিতীয় টেস্টে রাখা হয়নি অ্যাটকিনসনকেও। তাদের দুজনের পরিবর্তে টেস্ট দলে সুযোগ পেয়েছেন জফরা আর্চার ও জর্ডান কক্স। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে ব্যস্ত থাকার কারণে লর্ডস টেস্টের দলে ছিলেন না আর্চার। ওই আইপিএল শেষে নিজের জন্মভূমিতে বেড়াতে গিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় টেস্টেই ফেরানো হয়েছে তাকে।

দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড— জো রুট (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, সনি বেকার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, জেমস রেউ, অলি রবিনসন, জেমি স্মিথ এবং জশ টাং।

আরো পড়ুন: