বিদেশি ক্রিকেটারদের পেসার ও অলরাউন্ডারদের ক্যাটাগরিতে ছিলেন সাকিব ও হাসান। ১৬ নম্বরে সেটে তাদের নাম তোলেন অকশনার রিচার্ড ম্যাডলি। তাদের দুজনের ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার মার্কিন ডলার। ২০ নম্বর সেটে ছিলেন শান্ত। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারকেও দলে নিতে আগ্রহ দেখায়নি কেউই।
টুর্নামেন্টে সর্বোচ্চ ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারে ছিলেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন। তাদের কারও নামই তোলা হয়নি। একই চিত্র ১০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যে থাকা মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিবের ক্ষেত্রেও। ৪০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যে থাকা শরিফুল ইসলামের নামও তোলা হয়নি।
নিলামের আগে মুস্তাফিজুর রহমানকে রিটেইন করেছে দুবাই ক্যাপিটাল। ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের সঙ্গে দুবাইয়ের হয়ে খেলবেন ফাফ ডু প্লেসি, দাসুন শানাকা, ফিল সল্ট, সেদিকউল্লাহ অটল, রভম্যান পাওয়েল, মার্কাস স্টইনিসের মতো ক্রিকেটাররা।
নিলাম শেষে ৬ দলের চূড়ান্ত স্কোয়াড:
দুবাই ক্যাপিটালস— ফাফ ডু প্লেসি, ফিল সল্ট, সেদিকউল্লাহ অটল, মার্কাস স্টইনিস, রভম্যান পাওয়েল, দাসুন শানাকা, হাসান খান, আয়ান আফজাল খান, মার্ক অ্যাডায়ার, নূর আহমেদ, মোহাম্মদ আরফান, মুস্তাফিজুর রহমান, ম্যাক্স হোল্ডেন, টম মুরস, লুক উড, ম্যাথু পটস, করিম জানাত, ডারউইশ রাসূলি, অনুদীপ চেন্থামারা, উসমান নাজিব, হায়দার আলী, জুহাইব জুবাইর, মাসুদ গুরবাজ।
আবুধাবি নাইট রাইডার্স— ফিন অ্যালেন, জেসন হোল্ডার, ম্যাথু ট্রম্প, সুনীল নারিন, আলিশান শারাফু, আমশি ডি সিলভা, মুহাম্মদ রোহিদ, মঈন আলী, আরব গুল, উসমান তারিক, গুলবাদিন নাইব, ইবরার আহমেদ, আন্দ্রে ফ্লেচার, অজয় কুমার, কলিন মুনরো, মাইকেল পেপার, কাইস আহমেদ, জাকিম পোলার্ড, আব্দুল মান্নান আলী, রাভিজা সান্দারুয়ান, আব্দুল্লাহ তারাখিল এবং লরকান টাকার।
ডেজার্ট ভাইপার্স— আন্দ্রিস গুস, ড্যান লরেঞ্চ, মুজিব উর রহমান, শিমরন হেটমায়ার, ডেভিড পেইন ফখর জামান, নাসিম শাহ, বাবর আজম, শাদাব খান, খুজাইমা বিন তানভীর, বৃত্তিয়া অরবিন্দ, অ্যানিউরিন ডোনাল্ড, আব্দুল্লাহ আহমদজাই, জো ক্লার্ক, নাঙ্গেলিয়া খারোতে, সঞ্জয় পাহাল, হ্যারি টেক্টর, ইশতিয়াক আহমেদ, নিলানশ কেসওয়ানি, সালিম সাফি, বিলাল তাহির এবং ওয়ালি মুহাম্মদ।
গালফ জায়ান্টস— আজমতউল্লাহ ওমরজাই, ব্লেসিং মুজারাবানি, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, লিয়াম লিভিংস্টোন, রহমানউল্লাহ গুরবাজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ডেভিড ভিসে, ইব্রাহিম জাদরান, তাবরাইজ শামসি, কার্টিস ক্যাম্ফার, ধ্রুব পারাসার, মতিউল্লাহ খান, হায়দার রাজ্জাক, ইমরান মীর, ইমতিয়াজ খান, মীত ভাবসার, শুভাম রানজানে, ওয়াহিদুল্লাহ জাদরান, আওয়াইজ আহমেদ, সাগার কল্যাণ, অ্যালিক আথানাজে।
এমআই এমিরেটস— নিকোলাস পুরান, রশিদ খান, রোমারিও শেফার্ড, শেরফান রাদারফোর্ড, ফজলহক ফারুকি, মুহাম্মদ ওয়াসিম, ক্রিস জর্ডান, মোহাম্মদ গাজানফার, লিজাড উইলিয়ামস, জেমস কোলস, জনি বেয়ারস্টো, কুশাল পেরেরা, জর্ডান থম্পসন, জাহর খান, ওয়াসিম আকরাম, জইন উল আবিদিন, মুহাম্মদ শফিক, আসা ট্রাইব, রাইজাল নাদির শাহ, সঞ্জয়, ফারিদনু দাওয়াদজাই, রস অ্যাডায়ার।
শারজাহ ওয়ারিয়র্স— অ্যাডাম মিলনে, জেমস ভিন্স, ওয়াকার সালামখিল, সিকান্দার রাজা, রিচার্ড গ্লিসন, মোহাম্মদ নবি, পল ওয়াল্টার, আদিল রশিদ, ব্রেন্ডন ম্যাকমালেন, টম ব্যান্টন, ক্রেইগ ওভারটন, জর্জ লিন্ডে, আলী আমির নাসের, ফরিদ মালিক, শরাফউদ্দিন আশরাফ, লগান ভ্যান বিক, জুনাইদ সিদ্দিকী, তানিশ সুরি, নাবিল আজিজ, জর্জ ডকরেল, মোহাম্মদ সাকিব, আনুরাজ সেলভারাজ ও জেমস রেউ।