বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দলে পরিবর্তনের ছড়াছড়ি

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
হাশমতউল্লাহ শহীদি সরে দাঁড়ানোর পর আফগানিস্তানের ওয়ানডে এবং টেস্ট দলের দায়িত্ব নেন রহমত শাহ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ৫০ ওভারের ক্রিকেটে যাত্রা শুরু করেন ডানহাতি ব্যাটার। বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটেও নেতৃত্বের যাত্রা শুরু হচ্ছে রহমতের। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সবশেষ ভারতের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দলে ছিলেন না ইসমাত আলম। পেস বোলিং অলরাউন্ডারকে বাংলাদেশের বিপক্ষে ফিরিয়েছে তারা। মিড অর্ডার ব্যাটার শহিদউল্লাহ কামাল ও পেসার ইয়ামিন আহমদজাইকেও টেস্ট দলে ফিরিয়েছে আফগানরা। চলমান আহমদ শাহ আবদালি প্রথম শ্রেণির টুর্নামেন্টে ভালো করার ফলে ডাক পেয়েছেন তারা দুজন।

৭৬.৮৫ গড়ে ৫৩৮ রান করেছেন শহিদউল্লাহ। পেসার ইয়ামিন ১২.৭৩ গড়ে নিয়েছেন ৪২ উইকেট। চোটের কারণে প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাঁহাতি স্পিনার জিয়া উর রহমান আফগানিস্তানের দলে ফিরেছেন। ২০২৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ছিলেন খলিল গুরবাজ। তাকেও ফেরানো হয়েছে বাংলাদেশ সিরিজে। বিশ্রাম দেওয়া হয়েছে রশিদ খান ও ইব্রাহিম জাদরানকে।

এদিকে ওয়ানডে দল থেকে জায়গা হারিয়েছেন ডারউইশ রাসুলি। আগামী ৯ থেকে ১৩ অক্টোবর আবুধাবিতে হবে একমাত্র টেস্ট। সাদা পোশাকের লড়াই শেষে ১৭ অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। ১৯ অক্টোবর জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা। ২৩ অক্টোবর হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট স্কোয়াড— রহমত শাহ, আব্দুল মালিক, সেদিকউল্লাহ অটল, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ জাদরান, শহিদউল্লাহ কামাল, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইসমাত আলম, কাইস আহমেদ, জিয়া আকবর, খলিল গুরবাজ, সালিম শাফি, জিয়া উর রহমান, ইয়ামিন আহমাদজাই।

রিজার্ভ— বাহির শাহ, নাসির মারুফ খিল, বিলাল সামি এবং বশির আহমেদ।

ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড— রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, সেদিকউল্লাহ অটল, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়াল খান, মোহাম্মদ গাজানফার, বিলাল সামি, ফজলহক ফারুকি, জিয়া উর রহমান, ইয়ামিন আহমদজাই।

রিজার্ভ— কাইস আহমেদ।

আরো পড়ুন: