মুস্তাফিজ-নাহিদের ৪ উইকেট, শরিফুলের একটি
প্রথম দুই ওভারে আঁটসাঁট বোলিং করা মুস্তাফিজুর রহমান কোটার শেষ ওভারে ৩ বলে নিলেন ২ উইকেট। একটা সময় খরুচে মনে হলেও বাঁহাতি পেসার শেষটা করেছেন দারুণভাবে। পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভারে ৩০ রান খরচায় শিকার করেছেন দুইটি উইকেট। মুস্তাফিজের মতো বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা। দুজনই নিজেদের প্রথম ওভারে এসে উইকেটের দেখা পেয়েছেন।