এ ছাড়া অস্ট্রেলিয়ার মার্কাস স্টইনিস ও আফগানিস্তানের নূর আহমেদের সঙ্গে সরাসরি চুক্তি করেছে দুবাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য সংযুক্ত আরব আমিরাত ছাড়ার আগে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৮ ম্যাচে ১৫.৫৩ গড় ও ৮.০৮ ইকনোমি রেটে নিয়েছিলেন ১৫ উইকেট। আগামী নভেম্বর-ডিসেম্বরেও আইএল টি-টোয়েন্টিতে দেখা যাবে মুস্তাফিজের ম্যাজিক।
নিলামের আগে সুনীল নারিন ও জেসন হোল্ডারকে রিটেইন করেছে আবুধাবি নাইট রাইডার্স। নতুন করে চুক্তি করেছে ফিন অ্যালেন ও ম্যাথু ট্রম্পকে। আবারও ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলবেন আন্দ্রিস গুস, ড্যান লরেঞ্চ ও শিমরন হেটমায়ার। তাদের সঙ্গে যোগ দেবেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান।
গালফ জায়ান্টসের হয়ে রিটেইন করা হয়েছে আজমতউল্লাহ ওমরজাই, ব্লেসিং মুজারাবানি। প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলবেন সাউথ আফ্রিকার ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। তাদের দুজনকেই দেখা যাবে গালফের জার্সিতে। এমআই এমিরেটস রিটেইন করেছে নিকোলাস পুরান, রশিদ খান ও রোমারিও শেফার্ড।
নতুন করে দলে টেনেছে শেরফান রাদারফোর্ডকে। শারজাহ ওয়ারিয়র্স একমাত্র ক্রিকেটার হিসেবে রিটেইন করেছে সিকান্দার রাজা। জিম্বাবুয়ের অধিনায়কের সঙ্গে দলে যোগ দেবেন অ্যাডাম মিলনে, জেমস ভিন্স এবং ওয়াকার সালামখিল। আগামী ২২ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের আগামী আসরের। ৩৪ ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল হবে ২০ ডিসেম্বর। এর আগে ১ অক্টোবর দুবাইয়ে হবে নিলাম।
আইএল টি-টোয়েন্টির রিটেইন তালিকা:
আবুধাবি নাইট রাইডার্স— সুনীল নারিন, জেসন হোল্ডার, ফিন অ্যালেনম ম্যাথু ট্রম্প।
ডেজার্ট ভাইপার্স— আন্দ্রিস গুস, ড্যান লরেঞ্চ, শিমরণ হেটমায়ার, মুজিব উর রহমান।
দুবাই ক্যাপিটালস— রভম্যান পাওয়েল, মুস্তাফিজুর রহমান, মার্কাস স্টইনিস, নূর আহমেদ।
গালফ জায়ান্টস— আজমতউল্লাহ ওমরজাই, ব্লেসিং মুজারাবানি, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন।
এমআই এমিরেটস— নিকোলাস পুরান, রশিদ খান, রোমারিও শেফার্ড, শেরফান রাদারফোর্ড।
শারজাহ ওয়ারিয়র্স— সিকান্দার রাজা, অ্যাডাম মিলনে, জেমস ভিন্ন, ওয়াকার সালামখিল।