‘লিখে রাখো, পরের আইপিএলে কলকাতার কোচ ম্যাককালাম’

আইপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফির পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করতে পারেনি ইংল্যান্ড। সবশেষ অ্যাশেজেও ভরাডুবি হয়েছে ইংলিশদের। দলের নিষ্প্রভ পারফরম্যান্সে প্রশ্ন উঠলেও ব্রেন্ডন ম্যাককালামের উপরই আস্থা রেখেছে ইসিবি। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। তবে পরের বছরে কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে ম্যাককালামকে দেখছেন কেভিন পিটারসেন। তিনবারের চ্যাম্পিয়নদের টানা হারের পর এমন মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার।

আইপিএলের চলতি আসরে সময়টা মোটেই ভালো যাচ্ছে না কলকাতার। এখনো পর্যন্ত ছয় ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি শাহরুখ খানের দল। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন অভিষেক নায়ার। কোচিং স্টাফে আছেন ডোয়াইন ব্রাভো, শেন ওয়াটসন ও টিম সাউদির মতো কিংবদন্তিরা। তবুও ভালো করতে পারছে না তারা। এভাবে চলতে থাকলে আগামী মৌসুমে কোচিংয়ে পরিবর্তন আনতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।

অভিষেকের জায়গায় আগামী মৌসুমে ম্যাককালামকে কোচ হিসেবে দেখছেন পিটারসেন। যদিও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বর্তমানে ইংল্যান্ডের তিন ফরম্যাটের কোচ হিসেবে কাজ করছেন। তবুও ভবিষ্যদ্বাণী করে পিটারসেন টুইটে লিখেছেন, ‘ব্রেন্ডন ম্যাককালাম আগামী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের কোচ হবে। আমার এই টুইটটি লিখে রাখো।’

কলকাতার সঙ্গে ম্যাককালামের সম্পর্কটা বেশ পুরনো। আইপিএলের প্রথম আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছিলেন তিনি। যেখানে আইপিএলের প্রথম ম্যাচেই ১৫৮ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন। ম্যাককালামের সেই ইনিংস এখনো আইকনিক হয়ে আছে। এ ছাড়া কলকাতাকে কোচিংও করিয়েছেন তিনি।

২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত কলকাতার প্রধান কোচ ছিলেন ম্যাককালাম। সেই সময় নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের অধীনে ২০২১ আইপিএলের ফাইনালেও উঠেছিল তারা। সুযোগ থাকলে ম্যাককালামকে আবারও কলকাতার কোচিংয়ে ফেরানো হবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়।

আরো পড়ুন: