কদিনের মধ্যেই মুম্বাই দলের সঙ্গে তিনি যোগ দেবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। অন্যদিকে ব্যক্তিগত কারণে আপাতত দলে নেই জ্যাকস, তার ফিরতে আরও সময় লাগতে পারে। জ্যাকসকে মূলত সাত নম্বরে ফিনিশারের ভূমিকায় ভাবা হয়েছিল। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে দারুণ সময় কাটিয়েছেন জ্যাকস।
তিনি চার ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। তার বিকল্প হিসেবে মুম্বাই একাদশে দেখা যেতে পারে শেরফান রাদারফোর্ডকে। বুমরাহ নিজের ফিটনেস নিয়ে বিস্তারিত ধারণা পেতে চেকআপ করিয়েছেন বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে। ধারণা করা হচ্ছিল আইপিএলের শুরুর দিকের কিছু ম্যাচে তাকে দেখা যাবে না। তবে তিনি এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
প্রথম ম্যাচে তিনি মাঠে নামবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। মূলত ওয়ার্কলোড পর্যবেক্ষণের অংশ হিসেবেই সেন্টার অব এক্সিলেন্সে গিয়েছিলেন বুমরাহ। আর চোট নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে ক্রিকবাজ। এরই মধ্যে তিনি পূর্ণ গতিতে বোলিং শুরু করেছেন এবং খেলার জন্য প্রস্তুত বলেই ধারণা করা হচ্ছে।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বুমরাহর খেলার সম্ভাবনা থাকলেও তাকে নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি মুম্বাই। প্রথম ম্যাচে এই পেসারের না থাকা বড় ধাক্কা হতে পারে মুম্বাইয়ের জন্য। ২০১২ সালের পর তারা আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি। এদিকে গত মৌসুমে তিনি মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে নাম লিখিয়েছিলেন।
১৮৩ উইকেট নিয়ে তিনি লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে গেছেন। আইপিএলের গত আসরে তার অনুপস্থিতিতে প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে পিছিয়ে পড়েছিল দলটি। এমন শুরুর পুনরাবৃত্তি তারা এবার চায় না। বুমরাহ না থাকলে প্রথম ম্যাচে ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারকে বাড়তি দায়িত্ব নিতে হবে। এটা বলে দেয়াই যায়।