‘অপ্রস্তুত’ হার্দিক-বুমরাহদের বিশ্বকাপে চান না গম্ভীর
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়াকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চায় না ভারত। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা এই অলরাউন্ডারের পর্যাপ্ত ম্যাচ খেলা এবং ছন্দে ফেরাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।