শ্রীলঙ্কাকে উড়িয়ে বড় জয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের
দুনিথ ওয়েলালাগা-মাহিশ থিকশানার স্পিনের সঙ্গে দিলশান মাদুশঙ্কার দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। তবে কঠিন উইকেটেও দুর্দান্ত ব্যাটিংয়ে ৬২ রানের ইনিংস খেলে সফরকারীদের লড়াইয়ের পুঁজি এনে দেন ফিল সল্ট। ইংলিশদের জেতাতে বাকি কাজটা সারেন উইল জ্যাকস, লিয়াম ডওসন, আদিল রশিদরা। শ্রীলঙ্কাকে স্পিন জালে ফাসিয়ে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ৫১ রানের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।