হার্দিককে সব রকম সুযোগ-সুবিধা দেয়া হয়েছে: পোলার্ড
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলের ব্যাটিং কোচ কাইরন পোলার্ডের সাম্প্রতিক মন্তব্যেই সেই জল্পনা আরও জোরালো হয়েছে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের পর তিনি স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন, অধিনায়ক হিসেবে হার্দিকের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নয় দল।